Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড
ফিরে যান

বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।

ID: CFP-088 | বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা

সমাধান করা হয়েছে

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দক্ষিণপাড়ার বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের পুকুর পাড়ে দক্ষিণপাড়া শাহাপাড়ার সামনে তিন রাস্তার মোড়ে যত্রতত্র ময়লা পড়ে থাকে। এখানে আগে একটা চায়ের দোকান ছিল স্থানীয় বাসিন্দারা এখন এখানে ময়লা ফেলে এই ময়লা পুকুর সহ কিছু কিছু সময় রাস্তার উপর চলে আসে‌ এখানে একটা ডাস্টবিন দরকার। কর্মকার পাড়াতে ডাস্টবিন আছে এবং যথাসময়ে পৌরসভার সবুজ গাড়ি গুলো ময়লা কালেক্ট করে। আমার উল্লেখিত ছবি এবং লোকেশনে একটা ডাস্টবিন দিলে ময়লা আর রাস্তা কিংবা পুকুরে চলে যাবে না ফলে কর্মকার পাড়া থেকে ময়লা কালেক্ট করে নিয়ে যাবার সময় এই এরিয়া থেকেও কালেক্ট করা সহজ হবে।

৯ নং ওয়ার্ড দক্ষিণপাড়া, গার্লস স্কুলের পূর্ব পাশে পুকুর পাড়ে 1 month,2 weeks ago জরুরি

অভিযোগের মূল ছবি

আগের অবস্থা

আগের অবস্থা

আপনার ফিডব্যাক

আমি ৯ নং ওয়ার্ডের দক্ষিণপাড়া গার্লস স্কুলের পূর্ব পাশের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যার অভিযোগ এই প্ল্যাটফর্মে জমা দিয়েছিলাম। অভিযোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে এলাকায় নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম নিশ্চিত হয়েছে, পরিবেশ পরিচ্ছন্ন হয়েছে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি অনেকাংশে কমেছে। বর্তমানে এলাকার সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত। অভিযোগের দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। নাগরিক সেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

টাইমলাইন

অপেক্ষমাণ (Md Billal Hossain)

অভিযোগ জমা দেওয়া হয়েছে

20 আগ. 2026, 10:32
অপেক্ষমাণ (Super)

অবস্থা পরিবর্তন: অপেক্ষমান

20 আগ. 2026, 23:49
ব্যবস্থা গৃহীত (Super)

অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত

31 আগ. 2026, 12:05
পর্যালোচনাধীন (Super)

আগামী দুই কর্মদিবসের মধ্যে আপনার অভিযোগটি সমাধান করা হবে! সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন!

04 সেপ্টে. 2026, 14:09
সমাধান করা হয়েছে (Super)

যথাযথ পদক্ষেপের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হয়েছে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ !

04 সেপ্টে. 2026, 22:57

তথ্য

ক্যাটাগরিবর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা
অগ্রাধিকারজরুরি
তৈরি হয়েছে20 আগ. 2026
সমাধান হয়েছে04 সেপ্টে. 2026
কর্মকর্তাএস. কে. এম. রাশেদুল ইসলাম