Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড
ফিরে যান

রাস্তার বাতিগুলো নষ্ট/মাঝে মাঝে নিভে যায়।

ID: CFP-047 | রাস্তার আলো সংক্রান্ত সমস্যা

সমাধান করা হয়েছে

বেড়া হাতিগাড়া মধ্যপাড়া রাস্তায় তার খাম্বায় কোন আলো নেই এখানে মানুষের চলাচল অনেক সমস্যা হয় এই রাস্তায় প্রতিদিন ২০০-৩০০ লোক চলাচল করে রাস্তায় আলো না থাকার কারণে মানুষের চলাচল করা অনেক সমস্যা হয় যদি রাস্তার আলোগুলো ঠিক করা হয় তাহলে মানুষের চলাচল করা সহজ হবে

বেড়া হাতিগাড়া মধ্যপাড়া উপজেলা রোড 1 month,2 weeks ago জরুরি

অভিযোগের মূল ছবি

আগের অবস্থা

আগের অবস্থা

সমাধান

যথাযথ পদক্ষেপের মাধ্যমে আপনার উপস্থাপিত সমস্যাটি সমাধান করা হয়েছে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ !

আপনার ফিডব্যাক

রাস্তার লাইটটি সারার কারণে এখন আর মানুষের চলাচল করতে অসুবিধা হয় না ঠিকঠাক মতো এখন চলতে পারে।

টাইমলাইন

অপেক্ষমাণ (Miss Afroza)

অভিযোগ জমা দেওয়া হয়েছে

16 আগ. 2026, 18:35
অপেক্ষমাণ (Super)

অবস্থা পরিবর্তন: অপেক্ষমান

17 আগ. 2026, 18:04
ব্যবস্থা গৃহীত (Super)

অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত

01 সেপ্টে. 2026, 08:02
পর্যালোচনাধীন (Super)

অবস্থা পরিবর্তন: পর্যালোচনাধীন

01 সেপ্টে. 2026, 08:03
পর্যালোচনাধীন (Super)

আপনার এই অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পর তিনি মাঠ পর্যায়ে গিয়ে সংশ্লিষ্ট অভিযোগটি তদন্ত করে দেখে জানান যে, বৈদ্যুতিক তার চুরি হওয়ার কারণে অনেক ল্যাম্পপোস্ট বেশ কিছুদিন ধরে অকেজো হয়ে আছে। এই অভিযোগে উল্লিখিত ল্যাম্পপোস্টটি বৈদ্যুতিক তার চুরি হওয়া ল্যাম্পপোস্ট গুলোর অন্তর্ভুক্ত। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই ধরনের ল্যাম্পপোস্ট গুলোর জন্য ব্যবহৃত বৈদ্যুতিক তার বর্তমানে বেড়া পৌরসভায় মজুদ নাই। বৈদ্যুতিক তারগুলো কেনার জন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) এর মাধ্যমে দরপত্র আহ্বান করতে হয়। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সর্বনিম্ন দরপত্র দাতাকে কার্যাদেশ প্রদান করা হয়। এই কার্যক্রম সম্পন্ন করতে সরকারি বিধি মোতাবেক সর্বনিম্ন দুই মাস সময় প্রয়োজন। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল হিসেবে যথাসময়ে সেবা প্রধান করতে না পারার জন্য বেড়া পৌরসভার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

01 সেপ্টে. 2026, 08:04
সমাধান করা হয়েছে (Super)

সমস্যাটি সমাধান করা হয়েছে, দয়া করে সমাধানের সন্তুষ্টির উপর আপনার ফিডব্যাক প্রদান করে আমাদের অনুপ্রাণিত করবেন!

02 সেপ্টে. 2026, 20:19

তথ্য

ক্যাটাগরিরাস্তার আলো সংক্রান্ত সমস্যা
অগ্রাধিকারজরুরি
তৈরি হয়েছে16 আগ. 2026
সমাধান হয়েছে02 সেপ্টে. 2026
কর্মকর্তাশাহ খ. ফেরোজুল আলম