নির্দিষ্ট এলাকায় আলোর ব্যবস্থা নেই।
ID: CFP-041 | রাস্তার আলো সংক্রান্ত সমস্যা
৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বনগ্রাম দক্ষিণ জামে মসজিদের বিপরীত পাশের রাস্তা হোল্ডিং নং ৩১১/১ মোঃ অলিউল ইসলামের বাসার সামনের রাস্তার পাশে পরপর দুটি ল্যামপোসট আছে কিন্তু কোনো আলোর ব্যবসথা নেই। রাস্তাটিতে বাতি না থাকায় এখানকার স্থানীয় নাগরিকদের অনেক সমস্যা হয়ে থাকে। এই রাস্তাটি দিয়ে রাতে এশার নামাজ পড়ার জন্য অনেক মানুষ যাতায়াত করে।এখানকার স্থানীয় নাগরিকদের কাছে থেকে পাওয়া তথ্য মতে এখানে প্রায়ও সময় চুরির মতো ঘটনা ঘটে। সাধারণ জনগনের নিরাপত্তা ও চলাচলের সুবিধার জন্য দ্রুত আলোর ব্যাবসথাপনা করা প্রয়োজন। উল্লেখিত রাস্তাটিতে আলোর ব্যবসথাপনা করার জন্য কতৃপক্ষের নিকট বিশেষ ভাবে অনুরোধ করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
টাইমলাইন
অপেক্ষমাণ (MST. BITHI KHATUN)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
16 আগ. 2026, 09:20অপেক্ষমাণ (Super)
অবস্থা পরিবর্তন: অপেক্ষমান
18 আগ. 2026, 18:13ব্যবস্থা গৃহীত (Super)
অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত
01 সেপ্টে. 2026, 08:16পর্যালোচনাধীন (Super)
আপনার এই অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পর তিনি মাঠ পর্যায়ে গিয়ে সংশ্লিষ্ট অভিযোগটি তদন্ত করে দেখে জানান যে, বৈদ্যুতিক তার চুরি হওয়ার কারণে অনেক ল্যাম্পপোস্ট বেশ কিছুদিন ধরে অকেজো হয়ে আছে। এই অভিযোগে উল্লিখিত ল্যাম্পপোস্টটি বৈদ্যুতিক তার চুরি হওয়া ল্যাম্পপোস্ট গুলোর অন্তর্ভুক্ত। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই ধরনের ল্যাম্পপোস্ট গুলোর জন্য ব্যবহৃত বৈদ্যুতিক তার বর্তমানে বেড়া পৌরসভায় মজুদ নাই। বৈদ্যুতিক তারগুলো কেনার জন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) এর মাধ্যমে দরপত্র আহ্বান করতে হয়। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সর্বনিম্ন দরপত্র দাতাকে কার্যাদেশ প্রদান করা হয়। এই কার্যক্রম সম্পন্ন করতে সরকারি বিধি মোতাবেক সর্বনিম্ন দুই মাস সময় প্রয়োজন। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল হিসেবে যথাসময়ে সেবা প্রধান করতে না পারার জন্য বেড়া পৌরসভার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
04 সেপ্টে. 2026, 22:24