গণপরিসরে ময়লার ভাগাড়/ডাস্টবিন উপচে পড়ছে।
ID: CFP-144 | বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা
আমি বেড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের অন্তর্গত বেড়া পোর্ট সড়কের পাশে দীর্ঘদিন ধরে একটি পরিবেশগত সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে প্রতিনিয়ত এলোমেলোভাবে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলে রাখা হয়। নির্দিষ্ট কোনো ডাস্টবিন না থাকায় এসব বর্জ্য রাস্তার পাশে জমে থেকে পরিবেশ দূষণ করছে এবং পথচারীদের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে। বেড়া পোর্ট একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। প্রতিদিন এখানে শত শত পর্যটক ও সাধারণ মানুষ আসেন। কিন্তু রাস্তার পাশে জমে থাকা ময়লার কারণে এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং দর্শনার্থীদের কাছেও নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ, জনস্বার্থে উক্ত স্থানে দ্রুত একটি বা একাধিক ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত ময়লা অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হোক।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
টাইমলাইন
ব্যবস্থা গৃহীত (Super)
অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত
04 সেপ্টে. 2026, 14:14পর্যালোচনাধীন (Super)
আপনার অভিযোগটি বেড়া পোর্ট সম্পর্কিত ! আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বেড়া পোর্টে সংস্কার কাজ চলমান, সংস্কার কাজ শেষ হওয়ার সাপেক্ষে আশাকরি আপনার অভিযোগে সমাধান হয়ে যাবে! সে পর্যন্ত আমাদের সাথে থাকুন !
04 সেপ্টে. 2026, 14:19