Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড
ফিরে যান

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

ID: CFP-089 | মশক নিয়ন্ত্রণ সমস্যা

সমাধান করা হয়েছে

বেড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত উপজেলা থেকে কানাইবাড়ী রাস্তা সংলগ্ন কবরস্থান এর পাশের একটা বদ্ধ জলাশয় অবস্থিত। উক্ত স্থানের আশেপাশের প্রায় ৪০-৫০ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থেকে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে । উপরন্তূ এলাকাটি ভেতরে পরিবারগুলোতে কখনোই লগিং বা মশা নিধন স্প্রে করা হয়নি। বলে বর্তমান মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে এবং ডেঙ্গু সহ নানা ধরনের মশা বাহিত রোগের ঝুঁকিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উক্ত এলাকার পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষা ও জরুরী ফগিং এর মাধ্যমে মশা নিধনের কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।

গ্রাম: হাতীগাড়া, ডাক ঘর: বেড়া, থানা: বেড়া, পৌরসভা: বেড়া, উপজেলা: বেড়া, জেলা: পাবনা। 1 month,2 weeks ago জরুরি

অভিযোগের মূল ছবি

আগের অবস্থা

আগের অবস্থা

সমাধান

যথাযথ পদক্ষেপের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হয়েছে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ !

আপনার ফিডব্যাক

আমার বাড়ির পাশে পানি জমে থাকার কারণে মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় মশার উৎপাত বেড়ে গিয়েছিলো। মশার উৎপাতে শুধু রাত নয় এমনকি দিনের বেলাতেও আমরা এই এলাকাবাসী অনেক ভোগান্তিতে ছিলাম। অ্যাপস এর মাধ্যমে অভিযোগ দেয়ার কয়েকদিনের মধ্যেই মেশিন দিয়ে মশক নিধনের স্প্রে করে দিয়েছে। বর্তমানে এখানকার মানুষ অনেক স্বস্তিতে আছে। তাই এই এলাকাবাসী হিসেবে পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এবং এই ধরনের মশক নিধান অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।

টাইমলাইন

অপেক্ষমাণ (Maruum khatun)

অভিযোগ জমা দেওয়া হয়েছে

20 আগ. 2026, 11:12
অপেক্ষমাণ (মো. মামুন হোসেন)

Seen

20 আগ. 2026, 15:05
ব্যবস্থা গৃহীত (মো. মামুন হোসেন)

seen

27 আগ. 2026, 17:37
পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)

আগামী সাপ্তাহের মধ্যে নির্ধারীত স্থানে ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

31 আগ. 2026, 09:29
সমাধান করা হয়েছে (Super)

যথাযথ পদক্ষেপের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হয়েছে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ !

04 সেপ্টে. 2026, 22:56

তথ্য

ক্যাটাগরিমশক নিয়ন্ত্রণ সমস্যা
অগ্রাধিকারজরুরি
তৈরি হয়েছে20 আগ. 2026
সমাধান হয়েছে04 সেপ্টে. 2026
কর্মকর্তামো. মামুন হোসেন