রাস্তা/ফুটপাতে আবর্জনা পড়ে আছে।
ID: CFP-124 | রাস্তা-ফুটপাতের পরিচ্ছন্নতা সমস্যা
বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত, দত্তকান্দি নুরুলের চাতাল অর্থাৎ রিকশাচালক পানুর বাড়ির সমুখে রাস্তাটি অবস্থিত। এখানে স্থানীয় নাগরিকেরা বসবাস করে, নির্দিষ্ট জায়গা না থাকার কারণে রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে নোংরা পরিবেশ সৃষ্টি করছে। এখানে প্রায় ৩০ থেকে ৩৫টি পরিবার রয়েছে, রাস্তাটি প্রচলিত সাধারণ জনগণ সব সময় যাতায়াত করেন। রাস্তার পাশে নোংরা আবর্জনা থেকে দুর্গন্ধ সৃষ্টি করে এবং পরিবেশ দূষিত করছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ও সুন্দর পরিবেশের জন্য কর্তৃপক্ষের নিকট জরুরী পদক্ষেপ আশা করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
সমাধান
সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে সচেতনতার মাধ্যমে যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে দ্রুত উঠান বৈঠক এর পরিকল্পনা নেওয়া হয়েছে !
আপনার ফিডব্যাক
বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত দত্তকান্দি এই এলাকাটিতে ময়লা আবর্জনা ফেলালনির্দিষ্ট জায়গা না থাকার কারণে, সাধারণ জনগণ রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে নোংরা পরিবেশ সৃষ্টি করেছিল। জায়গাটি চিহ্নিত করে এবং ছবি তুলে বেড়া পৌরসভা কে অভিযোগ জানিয়েছিলাম। অভিযোগ জানানোর কিছুদিনের মধ্যেই তারা নিজ দায়িত্বে ব্যবস্থা গ্রহণ করেন। ময়লা আবর্জনা গুলা বেড়া পৌরসভার দায়িত্বে তারা নিয়মিতভাবে সংগ্রহ করছেন। রাস্তার ধারে ময়লা আবর্জনা না থাকার কারণে এখন সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাটিতে ৩০ থেকে ৩৫টি পরিবারের মানুষ স্থায়ীভাবে বসবাস করেন। পরিবারের মানুষগুলোর সাথে এই বিষয়ে আলাপ-আলোচনা করার পরে তার সমস্ত কথা বুঝতে পারলেন, এবং তারা বলল রাস্তার ধারে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কারণে এখন আমাদের অনেকটাই সচ্ছলতা ফিরে এসেছে। বেড়া পৌরসভার কাছে আমাদের একটা আশা তারা যেন নিয়মিতভাবে ময়লা আবর্জনা গুলো সংগ্রহ করেন। ময়লা আবর্জনা দুর্গন্ধ ও নোংরা পরিবেশ থেকে আমাদের সাধারণ জনগণকে বাঁচানোর জন্য বেড়া পৌরসভা কে অনেক ধন্যবাদ। সাধারণ জনগণের চলাচলের রাস্তার পাশের নোংরা আবর্জনা না থাকার কারণে বর্তমান তারা এখন স্বস্তি বোধ করছে। সাধারণ জনগণকে একটু হলেও স্বস্তিবোধ দেয়ার জন্য আমি খুবই আনন্দিত। তাই কর্তৃপক্ষের কাছে আমার আশা তারা যেন নিয়মিত ভাবে ময়লা আবর্জনা গুলো সংগ্রহ করেন।
টাইমলাইন
অপেক্ষমাণ (Sarna khatun)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
24 আগ. 2026, 11:20ব্যবস্থা গৃহীত (Super)
অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত
25 আগ. 2026, 00:16পর্যালোচনাধীন (Super)
অবস্থা পরিবর্তন: পর্যালোচনাধীন
31 আগ. 2026, 10:44পর্যালোচনাধীন (Super)
বর্তমানে ওই এলাকা এই সেবার কার্য পরিধির আওতায় নেই, তবে পরিকল্পনাধীন আছে। রাজস্ব স্বল্পতার কারণে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আপনার অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে বর্জ্য অপসারণ করা হয়েছে !
31 আগ. 2026, 10:45সমাধান করা হয়েছে (Super)
অবস্থা পরিবর্তন: সমাধান করা হয়েছে
31 আগ. 2026, 10:47