সরবরাহকৃত পানি নোংরা, দুর্গন্ধযুক্ত বা পান করার অনুপযোগী।
ID: CFP-034 | পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা
আমরা বেড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হাতীগাড়া পশ্চিম পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকায় পৌর সাপ্লাই পানি সরবরাহে চরম অনিয়ম ও আয়রন যুক্ত পানি সরবরাহ পরিলক্ষিত হচ্ছে। ফলশ্রুতিতে এলাকার সাধারণ মানুষকে দৈনন্দিন গৃহস্থালি কাজ, রান্না-বান্না ও গোসলের কাজে চরম বিপাকে পড়তে হচ্ছে। উপায়ান্তর না দেখে বাধ্য হয়ে এলাকাবাসীকে নিকটস্থ পুকুর বা জলাশয়ের অপরিষ্কার পানি ব্যবহার করতে হচ্ছে। পৌর আয়রন যুক্ত সাপ্লাই ও নোংরা পানি ব্যবহারের ফলে ইতোমধ্যে এলাকায় চর্মরোগ (যেমন: চুলকানি) এবং বিভিন্ন পানিবাহিত রোগের সংক্রমণ বাড়তে শুরু করেছে, যা সার্বজনীন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। উক্ত এলাকার দীর্ঘদিনের পানিসংকট ও জনভোগান্তি নিরসনে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত আয়রন মুক্ত নিয়মিত সাপ্লাই পানি নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
টাইমলাইন
অপেক্ষমাণ (Super)
অবস্থা পরিবর্তন: অপেক্ষমান
19 আগ. 2026, 13:34ব্যবস্থা গৃহীত (Super)
অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত
01 সেপ্টে. 2026, 08:18পর্যালোচনাধীন (Super)
এই অভিযোগ গুলোর মধ্যে কারিগরি সহজে সমাধানযোগ্য অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হচ্ছে। যেগুলো সমাধান করতে কারিগরি জটিলতা আছে সেগুলো সমাধান করার জন্যও ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনার দাখিলকৃত অভিযোগটি কারিগরি সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। কিছু প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনার জন্য ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া চলমান। অনাকাঙ্ক্ষিত বিলম্ব হওয়ার কারণে দুঃখ প্রকাশ করছি। পর্যায়ক্রমে যথা সম্ভব দ্রুতই সমস্যাটি সমাধান করা হবে।
04 সেপ্টে. 2026, 22:05