Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড
ফিরে যান

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

ID: CFP-099 | মশক নিয়ন্ত্রণ সমস্যা

সমাধান করা হয়েছে

৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ দিবা জেবা ভিলা অর্থাৎ সুলতান মাহমুদ এর বাড়ির পাশে। এখানে ৫০ টি পরিবারের মত মানুষ বসবাস করে, স্থানীয় নাগরিকেরা বসবাস করেন। রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলেন, এবং গরুর গোবর থাকার কারণে দিন দিন মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হচ্ছে। রাস্তাটি দিয়ে সাধারণ জনগণ চলাফেরা করেন, রাস্তার পাশে ময়লা আবর্জনা থাকার জন্য দুর্গন্ধ, মশা, মাছি এবং স্বাস্থ্য হানি ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। এবং রোগ ব্যাধির আশঙ্কা দিন দিন বেড়েই যাচ্ছে। সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট মশা নিধনের জন্য জরুরী পদক্ষেপ আশা করছি।

বনগ্রাম দক্ষিন বেড়া পাবনা 1 month,2 weeks ago জরুরি

অভিযোগের মূল ছবি

আগের অবস্থা

আগের অবস্থা

আপনার ফিডব্যাক

বেড়া পৌরসভা ৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ, এই এলাকাটিতে মশার উৎপাত দিন দিন বেড়েই যাচ্ছিল। জায়গাটি চিহ্নিত করে বেড়া পৌরসভাকে জানিয়েছিলাম। জানানোর কিছুদিনের মধ্যেই এই এলাকায় ফগিং করা হয়। ফগিং এর মাধ্যমে কিছুটা হলেও মশা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই এলাকাটিতে প্রায় ৫০ টি পরিবারের মানুষ স্থায়ীভাবে বসবাস করছেন। এই পরিবারের মানুষের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করলাম তারা কথাগুলো শোনার পর তারা বললেন ভালোই হয়েছে এখন আমার পরিবারের মানুষগুলো শান্তিতে দিন কাটাতে পারবে। তবে কর্তৃপক্ষের নিকট আমি আশাবাদী তারা যেন নিয়মিতভাবে ফগিং টা চালিয়ে যান।

টাইমলাইন

অপেক্ষমাণ (Sarna khatun)

অভিযোগ জমা দেওয়া হয়েছে

21 আগ. 2026, 10:34
অপেক্ষমাণ (মো. মামুন হোসেন)

Seen

21 আগ. 2026, 10:45
ব্যবস্থা গৃহীত (মো. মামুন হোসেন)

seen

27 আগ. 2026, 17:39
পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)

এই সাপ্তাহের মধ্যে মশক নিধন কার্যক্রম সম্পন্ন হবে।

27 আগ. 2026, 17:39
সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)

২৭/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।

28 আগ. 2026, 09:21

তথ্য

ক্যাটাগরিমশক নিয়ন্ত্রণ সমস্যা
অগ্রাধিকারজরুরি
তৈরি হয়েছে21 আগ. 2026
কর্মকর্তামো. মামুন হোসেন