Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড

অভিযোগসমূহ

সার্বজনীন অভিযোগের তালিকা দেখুন

পর্যালোচনাধীন

বাজারে ময়লা-আবর্জনা জমে আছে।

বেড়া পৌরসভার ০৮ নং ওয়ার্ড, আলহেরা নগরের মাখরাজ মসজিদের বিপরীত পাশে ময়লা আবর্জনা জমে দূর্গন্ধ ছড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং এতে করে আশেপাশের মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। এখানে ৪০-৫০ টি পরিবার বসবাস করে‌ এবং ২০০-২৫০ জন পথচারী প্রতিদিন যাতায়াত করে।এই ৪০-৫০ টি পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও জনভোগান্তি নিরসনে উক্ত বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করা হল।

Alhera Nagar, Bera-… 3 weeks,4 days ago
পর্যালোচনাধীন

ড্রেন বন্ধ/ময়লায় ভর্তি আছে।

বেড়া পৌরসভার ০৯ নং ওয়ার্ড, সান্যালপাড়া-চকপাড়া ড্রেনে ময়লা আবর্জনা এবং বৃষ্টির পানি জমা হওয়ায় সেখানে দূর্গন্ধ ছড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং এতে করে আশেপাশের মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। এখানে ২০-২৫ টি পরিবার বসবাস করে‌ এবং ৪০-৫০ জন পথচারী প্রতিদিন যাতায়াত করে।এই ২০-২৫ টি পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও জনভোগান্তি নিরসনে উক্ত বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করা হল।

সান্যাল পাড়া -চকপাড়া… 3 weeks,4 days ago
পর্যালোচনাধীন

নির্দিষ্ট এলাকায় আলোর ব্যবস্থা নেই।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চকপাড়া টিএমএসএস ( TMSS ) এনজিওর সামনের মোড়ে একটা সৌর বিদ্যুৎ চালিত বাল্ব দরকার। এই রাস্তাটা ফকিরের প্রজেক্ট হয়ে বড়শিলা, হাটুরিয়া নাকালিয়া অব্দি চলে গেছে এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর প্রায় ১ হাজার মানুষ যাতায়াত করে এখানে কোন বাতি বা বাল্বের ব্যবস্থা না থাকায় অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় এবং অন্ধকার হওয়ার কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হয়। এখানে একটা বাল্ব দরকার।

৯ নং ওয়ার্ড চকপাড়া ট… 3 weeks,4 days ago
পর্যালোচনাধীন

বাজারে ময়লা-আবর্জনা জমে আছে।

বেড়া পৌরসভার ০৯ নং ওয়ার্ড, চকপাড়া ব্রিজের পাশে ময়লা আবর্জনা জমা হওয়ায় সেখানে দূর্গন্ধের কারণে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে করে আশেপাশের মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। এখানে ৩০-৩৫ টি পরিবার বসবাস করে‌ এবং ২০০-৩০০ পথচারী প্রতিদিন যাতায়াত করে।এই ৩০-৩৫ টি পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও জনভোগান্তি নিরসনে উক্ত বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরী।

চকপাড়া ব্রিজের পাশে,… 3 weeks,4 days ago
পর্যালোচনাধীন

বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দক্ষিণ পাড়া গার্লস স্কুলের পূর্ব পাশে শাহপাড়া রোডে পুকুরের সাথে মানুষজন যত্রতত্র ময়লা ফেলে এবং সেই ময়লা উপচে রাস্তায় চলে আসে শিয়াল কুকুর টেনে হিচড়ে রাস্তায় নিয়ে আসে এলোমেলো করে ফেলে এতে পরিবেশ যেমন দূষিত হয় মানুষজনের যাতায়াতের পরিবেশন ও নষ্ট হয়। এখানে যদি একটা ড্রাম দেওয়া যেত তাহলে মানুষজন ময়লা গুলো ড্রামে ফেলতো এবং সুপার ক্লিন বিডি ড্রাম থেকে ময়লা সংগ্রহ করত এতে পরিবেশ নষ্ট হতো না। এখানে একটা ড্রাম দরকার ময়লা ফেলার জন্য।

৯ নং ওয়ার্ড দক্ষিণপাড়… 3 weeks,5 days ago
পর্যালোচনাধীন

গণপরিসরে ময়লার ভাগাড়/ডাস্টবিন উপচে পড়ছে।

বনগ্রাম উত্তর ২ নাম্বার ওয়ার্ড সুজিত চৌধুরীর বাড়ির সামনের ময়লার ডাস্টবিনের ময়লা সব উপরে পরে আছে।এখানে ময়লা পরিষ্কার করা অতি জরুরি । এখানে চলাফেরা করতে মানুষের ভীষণভাবে অসুবিধা হচ্ছে । এটি ব্যাক্তিগত ডাস্টবিন বাড়ি ওয়ালা বলেছেন তাদের একটি বড় ডাস্টবিন প্রয়োজন । যারা ময়লা নিতে আসে তাদের বলা হইছে কিন্তু এখনও দেয়নি।তাই এখানে ময়লা পরিষ্কার করা এবং একটি বড় ডাস্টবিন প্রয়োজন।

বনগ্রাম উত্তর 3 weeks,5 days ago
পর্যালোচনাধীন

বৃষ্টির পানি জমে আছে/জলাবদ্ধতা হচ্ছে।

বেড়া পৌরসভার ০৮ নং ওয়ার্ড আলহেরার পাশে ব্রিজের নিচে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ।ময়লা আবর্জনা জমা হওয়াতে দূর্গন্ধ সৃষ্টি হয়েছে,এই রাস্তা দিয়ে প্রতিদিন ৭০০/৮০০ মানুষ যাতায়াত করে। উক্ত বিষয়টি বিবেচনা করে জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।

আলহেরা নগর, বেড়া পা… 1 month ago
পর্যালোচনাধীন

রাস্তার বাতিগুলো নষ্ট/মাঝে মাঝে নিভে যায়।

আমরা বেড়া পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চরপাড়া বনগ্রাম উত্তর এলাকার স্থায়ী বাসিন্দা।আমাদের এলাকার বেড়া বাজারে যাওয়ার সড়কে অর্থাৎ (দত্ত বাড়ির) মোড়ের ল্যাম্পপোস্টটি দীর্ঘদিন যাবত আলো জ্বলে না অর্থাৎ নষ্ট। প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রায় ২-৩হাজার লোক বা এর বেশি যাতায়াত করে। অসংখ্য শিশু এবং বৃদ্ধ চলাচল করে এই রাস্তা দিয়ে। আলো না থাকার কারণে এবং স্থানটি মোড় হওয়ায় প্রায়ই নানা দূর্ঘটনা সংঘটিত হয়। এতে জনমনে নানা আশংকা সৃষ্টি হয়েছে। পৌরসভার নিকট ল্যাম্পপোস্টের বাল্ব ঠিক করার জন্য গৃহীত পদক্ষেপ নিতে অনুরোধ করছি।

চরপাড়া,বনগ্রাম উত্তর 1 month ago
পর্যালোচনাধীন

বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।

আমরা বেড়া পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চরপাড়া বনগ্রাম উত্তর এলাকার স্থায়ী বাসিন্দা।অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের ওয়ার্ডে কোনো ডাস্টবিন না থাকার কারণে ছবিতে নির্দেশিত স্থানে চরপাড়া এলাকার অধিকাংশ ময়লা আবর্জনা যেকোন নর্দমায় ফেলে। অনেক সময় রাস্তায় নদীতে অসংখ্য বর্জ্য পরিলক্ষিত হয়। যার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি বর্জ্য আবর্জনা বৃদ্ধি, দূর্গন্ধ এবং মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। নির্ধারিত স্হানে ডাস্টবিন স্থাপনের মাধ্যমে দ্রুত সমাধান কামনা করছি। এলাকাবাসীর পক্ষ থেকে পৌরসভা কর্তৃক গৃহীত পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি।

চরপাড়া,বনগ্রাম উত্তর 1 month ago
পর্যালোচনাধীন

বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দক্ষিণ পাড়ার এই অংশে মানুষজন যত্রতত্র ময়লা ফেলে এটা দাসপাড়া নন্দী পাড়ার যাওয়ার পথে বাম পাশের মোড়ের বিল্ডিংয়ের পাশে। নন্দীপাড়া রোডে ড্রেনের সাথে একটা ডাস্টবিন আছে দাসপাড়া এরিয়ার লোকজন ওই ডাস্টবিনে ময়লা ফেলে কিন্তু দক্ষিণপাড়ার এই অংশে কোন ডাস্টবিন নেই একটা ডাস্টবিন থাকলে মানুষজন এখানে ডাস্টবিনে ময়লা ফেলতো এবং এরকম নোংরা যত্রতত্র ময়লা পড়ে থাকত না। দাস পাড়ার যে পাশে ড্রেনের সাথে ডাস্টবিন আছে সেখান থেকে এখানকার দূরত্ব ১০ মিটার। এখানে একটা ডাস্টবিন দরকার।

৯ নং ওয়ার্ড দক্ষিণপাড়… 1 month ago
সমাধান করা হয়েছে

নিয়মিত ফগিং করা হয় না।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সুইপার কলোনীর সামনে বিশালাকার এই পুকুরের আশেপাশে এরকম সদৃশ্যমান কচুরিপানার স্তুপ এবং স্যাঁতস্যাঁতে পরিবেশ হওয়ার কারণে এখান থেকে মশার উৎপত্তি হয় বংশবৃদ্ধি হয় প্রতিনিয়ত। এই সুইপার কলোনীতে তেমন একটা মশা নিধন স্প্রে করা হয় না ফগিং করা হয় না নিয়মিত। এখানে ফগিং করা দরকার।

৯ নং ওয়ার্ড সুইপার ক… 1 month ago
পর্যালোচনাধীন

ড্রেনের পানি ঠিকমতো বের হয় না।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দক্ষিণ পাড়ায় মসজিদের সামনে এই ড্রেনটা ময়লা আবর্জনাতে ভর্তি ঠিকমতো পানি নিষ্কাশন হয় না এবং এখানে মশার বিপুল পরিমাণে উৎপত্তি এই ড্রেনটা পরিষ্কার করা দরকার।

৯ নং ওয়ার্ড দক্ষিণপাড়… 1 month ago