Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড

অভিযোগসমূহ

সার্বজনীন অভিযোগের তালিকা দেখুন

পর্যালোচনাধীন

গণপরিসরে ময়লার ভাগাড়/ডাস্টবিন উপচে পড়ছে।

আমি বেড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের অন্তর্গত বেড়া পোর্ট সড়কের পাশে দীর্ঘদিন ধরে একটি পরিবেশগত সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে প্রতিনিয়ত এলোমেলোভাবে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলে রাখা হয়। নির্দিষ্ট কোনো ডাস্টবিন না থাকায় এসব বর্জ্য রাস্তার পাশে জমে থেকে পরিবেশ দূষণ করছে এবং পথচারীদের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে। বেড়া পোর্ট একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। প্রতিদিন এখানে শত শত পর্যটক ও সাধারণ মানুষ আসেন। কিন্তু রাস্তার পাশে জমে থাকা ময়লার কারণে এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং দর্শনার্থীদের কাছেও নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ, জনস্বার্থে উক্ত স্থানে দ্রুত একটি বা একাধিক ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত ময়লা অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হোক।

বেড়া পোর্ট 1 month ago
সমাধান করা হয়েছে

লার্ভিসাইড (মশার ওষুধ) ছিটানো হয় না।

বেড়া হাতিগাড়া চারিপাশে অনেক পানিজমে থাকার কারণে মশা জন্ম নিচ্ছে এবং ইগা মাঠের চারিপাশে অনেক বাড়িঘর রয়েছে মশার কারণে মানুষ ঠিকমতো ঘুমাতে পারছে না এবং কি দিনের বেলায় বসে কোন কাজ করা যায় না এত পরিমান মশা জন্ম নিয়েছে তাই হাতে গাড়া ঈদগা মাঠে চারিপাশে অতি তাড়াতাড়ি মশা মারা ওষুধ দেওয়া প্রয়োজন

বেড়া হাতি গাড়া ঈদগা… 1 month ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বনগ্রাম দত্তকান্দি-এর পাশ দিয়ে যে ক্যানেল ঢুকে গিয়েছে সেই ক্যানেলে সব সময় পানি প্রবাহিত না হওয়ার কারণে কিছু পানি জমা থাকে। এই জমাকৃত পানিতে ময়লা -আবর্জনা এবং কচুরি-পানা মিশে মশার বাসস্থান সৃষ্টি করে এবং এখানে প্রচুর পরিমাণে মশা জন্মায়। মশার কারণে ক্যানেলের দুই পাশের মানুষজনের জীবন অতিষ্ট হয়ে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়টি সমাধানের অনুরোধ জানাচ্ছি।

বনগ্রাম, দত্তকান্দি,বে… 1 month ago
পর্যালোচনাধীন

সরবরাহকৃত পানি নোংরা, দুর্গন্ধযুক্ত বা পান করার অনুপযোগী।

বেড়া পৌরসভার ০৭ নং ওয়ার্ডের, হাতিগাড়ায় পৌরসভার সরবরাহকৃত পানিতে অতিরিক্ত আয়রন জমার কারনে পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।এতে করে এই গ্রামের মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। উক্ত বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত পানির সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী।

হাতিগাড়া, বেড়া-পাবনা 1 month ago
পর্যালোচনাধীন

বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।

বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের আনোয়ার খাঁয়ের বাড়ির পাশের ব্রিজের বাম পাশের ঢালের রাস্তায় (বেস্টর বাড়ির সামনে) কোনো ডাস্টবিন নেই। বাধ্য হয়ে এলাকার মানুষজন রাস্তার পাশেই ময়লা-আবর্জনা ফেলছেন।​তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।​বসবাসে ও যাতায়াতে অসুবিধা হচ্ছে । তাই এখানের ময়লা অপসরন করা খুবই জরুরী।

আনোয়ার খাঁয়ের ব্রিজে… 1 month ago
পর্যালোচনাধীন

সরবরাহকৃত পানি নোংরা, দুর্গন্ধযুক্ত বা পান করার অনুপযোগী।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চকপাড়ায় সাপ্লাই পানির খুব বেশি সমস্যা। পৌরসভা থেকে নির্ধারিত সময়ে পানি আসলেও এই সময়টা নাগরিকদের জন্য খুবই কম যা দৈনন্দিন জীবনের পানির চাহিদা পুরোপুরি মেটাতে পারেনা তার উপর সাপ্লাই পানিতে আয়রন যুক্ত। সাপ্লাই পানি দেওয়ার সময়টা বৃদ্ধি এবং পানিটা আয়রন মুক্ত করা খুব দরকার।

৯ নং ওয়ার্ড চকপাড়া 1 month ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বেড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বনগ্রাম দরগা বাড়ি জামে মসজিদ সংলগ্ন বিপরীত রাস্তারটিতে মোহাম্মদ জলিল মিয়ার পল্টি ফার্মের পাশে একটি ছোট্ট জলাশয় অবস্থিত। উক্ত জলাশয় টিতে অনেকদিন ধরে বৃষ্টির পানি জমে থাকায় মশার অনেক উপদ্রব বেড়ে গেছে। মশার উপদ্রব বাড়ার কারণে স্থানীয় সাধারণ মানুষেরা অনেক ভোগান্তির মধ্যে পড়ছে। এখানে প্রায় ৩০ থেকে চল্লিশটি পরিবারের বসবাস। সুতরাং, ডেঙ্গু ম্যালেরিয়া ও নানা ধরনের মশাবাহিত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানটিতে স্প্রে করা প্রয়োজন। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে মশা নিধনের বিশেষ প্রয়োজন।স্থানটিতে ফগিং বা স্প্রে করতে কর্তৃপক্ষের নিকট জরুরী ভাবে অনুরোধ জানাচ্ছি।

বনগ্রাম, দরগা বাড়ি জ… 1 month ago
সমাধান করা হয়েছে

লার্ভিসাইড (মশার ওষুধ) ছিটানো হয় না।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সান্যালপাড়া চকপাড়া মসজিদ থেকে চকপাড়া ব্রিজ হয়ে আলহেরা নগরের আগ পর্যন্ত মশার খুব বেশি সমস্যা। পৌরসভা থেকে মশা নিধক স্প্রে করা হলেও সমস্যার সমাধান হয় না। নিয়মিত স্প্রে করা হলে মশার সমস্যা অনেকটাই কমবে।

৯ নং ওয়ার্ড সান্যালপা… 1 month ago
সমাধান করা হয়েছে

নিয়মিত ফগিং করা হয় না।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সান্যালপাড়া কানাইবাড়ি মোর ফকির প্লাজা থেকে শুরু করে হাতিগাড়া চকপাড়া মসজিদ পর্যন্ত মশার উপদ্রব খুব বেশি এখানে মশার খুব বেশি সমস্যা। এখানে নিয়মিত ফগিং করা হয় না। নিয়মিত ফগিং করলে মশার সমস্যা অনেকটাই কমে যাবে। এখানে ফগিং করা দরকার।

৯ নং ওয়ার্ড সান্যালপা… 1 month ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সান্যালপাড়া মোজার ফ্যাক্টরির বাড়ির পেছনে দূষিত পানি এবং ময়লার কারণে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে মশা এবং আশেপাশের বসতিতে সমস্যা করছে। এই এরিয়াতে প্রায় ১২০-১৩০ টি বসতি রয়েছে এখানে মশার উপদ্রব খুব বেশি। এখানে দ্রুত মশা নিধন স্প্রে করা দরকার।

৯ নং ওয়ার্ড সান্যালপা… 1 month ago
পর্যালোচনাধীন

বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।

আমরা বেড়া পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চরপাড়া বনগ্রাম উত্তর এলাকার স্থায়ী বাসিন্দা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে (ছোট কালীবাড়ি) যাওয়ার রাস্তায় (অমলিন) নামক ফুড ফ্যাক্টরি থেকে কিছুটা সামনে বাম দিকের ল্যাম্পপোস্টের নিচে প্রায় অধিকাংশ সময় বর্জ্য আবর্জনা পরিলক্ষিত হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে পথচারীরা রাস্তাটিকে বাথরুম (প্রসাব) করার জায়গা হিসেবে ব্যাবহার করে থাকে। এই রাস্ফতা দিয়ে প্রতিদিন প্রায় ১০০০লোক বা এর থেকে বেশি মানুষ যাতায়াত করে। অতিরিক্ত দূর্গন্ধের কারণে সাধারণ পথচারীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। ​উক্ত এলাকার বর্জ্য অপসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি।

চরপাড়া,বনগ্রাম উত্তর 1 month,1 week ago
পর্যালোচনাধীন

বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।

বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ, দরগা বাড়ি জামে মসজিদ এ সংলগ্নে, মোঃ বিল্লাল অর্থাৎ ডিস বিলের কাজে যুক্ত এর বাড়ির রাস্তার পাশে। স্থানীয় নাগরিকেরা বসবাস করে, এলাকাবাসীদের নির্দিষ্ট জায়গা না থাকার কারণে রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে নোংরা পরিবেশ সৃষ্টি করছে। এলাকাটিতে প্রায় ৩০ থেকে ৩৫টি পরিবারের বসবাস রয়েছে, সাধারণ মানুষ রাস্তাটি দিয়ে চলাচল করেন। রাস্তার পাশে ময়লা আবর্জনা নোংরা দুর্গন্ধ থাকার কারণে তাদের পরিবেশ দূষিত হচ্ছে। সাধারণ জনগণের সুস্থ পরিবেশ ও রাস্তার সৌন্দর্য বজায় রাখার জন্য কর্তৃপক্ষের নিকট জরুরী ডাস্টবিনের আবেদন করছি।

বনগ্রাম দক্ষিন বেড়া প… 1 month,1 week ago